প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ার পথে আছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ।
মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়ার পথে রওনা দেন তিনি।
নিজেকে প্রমাণ করার পাশাপাশি সেখান থেকে কিছু শিখতে চান— এ কথা উল্লেখ করে রুমানা বলেন, বিগব্যাশের মতো আসরে খেলতে যেতে পেরে রোমাঞ্চিত। রোমানা বিগ ব্যাশে খেলবেন বিস্টবেন হিটের হয়ে।
টি-টয়েন্টি ফরমেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ। ব্যাট হাতেও দারুণ ধারাবাহিক এ ডাণহাতি ব্যাটসম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: