প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বার্ষিক সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবারের সভা অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে।
সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের অসংখ্য তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আর তাদের লক্ষ্য হিসেবে দেখেন না। টেস্টের তুলনায় টি-টোয়েন্টি থেকে বেশি আয়ের সুযোগ থাকাই এর কারণ।
এদিকে, এমসিসির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটারদের বেতনের যে বৈষম্য, তা কমানো না গেলে দেশের হয়ে খেলার আগ্রহ হারাবে ক্রিকেটাররা। স্পট ফিক্সিংয়ের মতো দুর্নীতিও কমানো যাবে না।
এ সভায় সাকিব ছাড়াও আরো যোগ দিয়েছেন রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম ও কুমার সাঙ্গাকারাসহ আরো অনেকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: