নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার এ দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। দলে ফিরেছেন আহামেদ শেহজাদ। তবে দলে ফিরতে পারেননি ঘরোয়া লিগে দারুন পারফম্যান্স করা কামরান আকমল।
এদিকে, হাটুর ইঞ্জুরির কারনে দলে যায়গা করে নিতে পেরেনি ইমাদ ওয়াসিম। এ কারণে ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
দলে রয়েছেন: সরফরাজ আহমেদ, ফখর জামান, আহামেদ শেহজাদ, শোয়েব মালিক, হারিস সোহেল, মোহাম্মদ নেওয়াজ, সাদাব খান, ফাহিম আশরাফ, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, হাসান আলী, রুম্মন রায়েস, ও উমর আমিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: