সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে ২-২ গোলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে নুমানসিয়া।
কোপা ডেল রের শেষ ষোলতে জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সারির দল নুমানসিয়া। ঘরের মাঠে ম্যাচের দশ মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন লুকাস ভাসকেজ। তবে প্রথামার্ধের শেষ মিনিটে সেই গোল শোধ করেন নুমান্সিয়ার গুইলেরমো।
দ্বিতীয়ার্ধের উনোষাট মিনিটে ভাসকেজ পূরন করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। ফলে রিয়াল এগিয়ে যায় ২-১ গোল ব্যবধানে। তবে ম্যাচের বিরাশি মিনিটে সমতা শুচক গোলটি করে নিজের দ্বিতীয় গোল উদযাপন করেন গুইলেরমো। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
প্রথম লেগে রিয়াল জিতেছিল ৩-০ গোল ব্যবধানে। দুই লেগ মিল্যে ৫-২ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে জিদানের দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: