খেলা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ: নামিবিয়াকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

নামিবিয়াকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
নামিবিয়াকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর শুরু করলো বাংলাদেশ।

বৃষ্টির কারণে প্রথমেই ম্যাচের আকার নেমে আসে বিশ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সাইফ ও মোহাম্মদ নাইমের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ চার উইকেটের বিনিময়ে সংগ্রহ করে একশত নব্বই রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেসের সামনে দাঁড়াতেই পারেনি নামিবিয়া।

হাসানের বলে মাত্র চার রান করা অধিনায়ক লোহান লরেন্স আউট হলে বাংলাদেশ পায় প্রথম উইকেট। এরপরই চার রান করে আউট হন জার্গেন লিন্ডে। কাজী অনিকের জোড়া আঘাতের শিকার হয়ে এরিচ ফন ও মলেনডোর্ফ আউট হলে জয়ের দিকে অগ্রসর হয় বাংলাদেশ।

তবে এবিন ফনের হাফ সেঞ্চুরিতে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে নামিবিয়া। বিশ ওভার শেষে ছয় উইকেটে একশত তিন রান করে নামিবিয়া। ফলে সাতাশি রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৫ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে নামবে বাংলাদেশের যুবারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ