পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের সিরিজ পরাজয়। হ্যামিলন্টনের সেডন পার্কে সিরিজে চতুর্থ ওয়ানডে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলিও ১৫ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ওপেনার মার্টিন গাপটিল ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে। গাপটিল ৪৫ রান করে সাজঘরে ফেরার পর রস টেইলরকে নিয়ে উইলিয়ামসন করেন ৭৪ রানের জুটি।
এরপর টম লাথামের সঙ্গে ৫১ রানের জুটি করেন টেলর। ৫২ রান করে টেলরের বিদায়ের পর আর কোন ব্যাটসম্যান বেশী রান করতে না পারায় শেষ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৫৭ রান।
জবাবে সহজ লক্ষা তাড়া করতে নেমে প্রথম পাচ ব্যাটসম্যানের কেউই ছুতে পারেনি দুই অঙ্কের রান। বোল্টের বলের কাছে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটিং লাইন আপ।
ইনিংসের শেষ দিকে মোহাম্মদ আমিরের ১৪ রান ও রুম্মান রাইসের ১৬ রানে শুধুমাত্র হারের ব্যবধানই কমায় সফরকারিরা।