খেলা

ত্রিদেশীয় সিরিজ: ৮ উইকেটে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

সাকিবের জোড়া আঘাতে শুরুটা ভালোই হলো বাংলাদেশের
সাকিবের জোড়া আঘাতে শুরুটা ভালোই হলো বাংলাদেশের
রাজধানীর মিরপুরে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। দিনের শুরুতেই জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করে জিম্বাবুয়ে। শীতের সকালের শুরুটা ভালো হয়নি তাদের। অলরাউন্ডার সাকিব আল হাসানের করা ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট হারায় সফরকারী জিম্বাবুয়েরা। সোমবার বেলা ১২টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ হয়। টস জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের প্রথম ওভারেই স্পিনিং অলরাউন্ডার সাকিবের হাতে বল দেন মাশরাফি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া পিটার মুর ৩৩ ও ব্রেন্ডন টেইলর ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিনটি, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন দুটি করে এবং মাশরাফি বিন মুর্তজা ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নেন। সোমবার বেলা ১২টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় এই সিরিজ দিয়েই নতুন বছরে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের অপর দল শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে ব্র্যান্ডন মাভুবার। বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, পিজে মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, তেন্দাই চিসোরো, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ক্রিস এমপফু, ব্র্যান্ডন মাভুতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ