খেলা

নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা

নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা
নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা

দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা।

লা লিগার আ্যাওয়ে ম্যাচটি বার্সা জিতেছে ৪-২ গোলে। সোসিয়েদাদের মাঠে গত সাত ম্যাচের ৫টিতেই হারতে হয়েছে কাতালানদের।

বাকি দুটিও হয়েছে ড্র। ১০ বছরের এই জট খুললেন এবার পাওলিনিয়ো-সুয়ারেস-মেসি।

আনোয়েতায় সোসিয়েদাদের মাঠে খেলার শুরুতেই গোল খেয়ে বসে অতিথিরা। ৩৪ মিনিটে আবারো গোল বার্সার জালে। জোসে ও রবার্তোর এই জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান পাওলিনিয়ো। ১-২ গোলে পিছিয়ে থাকা বার্সাকে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সমতায় ফেরান সুয়ারেস।

প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে ৭১ মিনিটে দলকে এগিয়ে নেন সুয়ারেস। ৮৫তম মিনিটে চমৎকার ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি।

এবারের লিগে এই নিয়ে সর্বোচ্চ ১৭ গোল করলেন মেসি। ১৯ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে লিগ লিডার বার্সার পয়েন্ট ৫১। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

তৃতীয় ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪০ আর চতুর্থস্থানের রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ