অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন মারিয়া শারাপোভা। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ব্রিটিশ তারকা ইয়োহানা কন্টাও।
নারী এককের প্রথম রাউন্ডের খেলায় জার্মানির তাতিয়ানা মারিয়াকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। পাঁচবারের গ্র্যান্ডস্ল্যামজয়ী শারাপোভা মারগারেট কোর্ট অ্যারিনায় জিতেছেন ৬-১, ৬-৪ গেমে।
ডোপপাপের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর মেলবোর্নে এই প্রথম কোনো ম্যাচ খেললেন রুশ তারকা। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময়ই ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ হয়েছিলেন শারাপোভা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: