শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল বাংলাদেশ। মার্চে নিধাস ট্রফি ২০১৮ খেলতে শ্রীলঙ্কায় যাবে টাইগাররা।
১৫ জানুয়ারি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিন জাতির এ সিরিজের অন্য দলটি ভারত।
লঙ্কানদের ৭০ বছরের যাত্রা স্মরণীয় করে রাখতেই টুর্নামেন্টটি আয়োজন করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তিন প্রতিবেশির এ সিরিজের সব ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। ৮ মার্চ শুরু হবে প্রতিযোগিতা।
আর সাত ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ মার্চ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: