ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্টের পার্থক্য ১২তে কমিয়ে এনেছে রেড ডেভিলরা।
তালিকায় ইউনাইটেডের অবস্থান অবশ্য একই আছে। দ্বিতীয় স্থান ধরে রেখে এখনো শিরোপার দৌঁড়ে টিকে আছে হোসে মরিনিয়োর দল। ওল্ড ট্রাফোর্ডে অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ও অ্যান্থনি মার্শালের প্রথমার্ধের গোলেই ম্যানইউর জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছিল।
বিরতির পর রোমেলু লুকাকুর শট তাই জয়ের ব্যবধান বাড়ানোর কাজ করেছে। ২৩ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৫০।
একদিন আগেই লিভারপুলের কাছে হারায় সমান ম্যাচে লিগ লিডার ম্যানসিটির পয়েন্ট ৬২।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: