ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন ব্রাজিল গ্রেট রোনালদিনিয়ো। ২০১৫ সাল থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। তবে অবসরের ঘোষণা দিলেন মঙ্গলবার।
রোনালদিনিয়োর ভাই ও এজেন্ট রবার্তো আসিস বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে রোনালদিনিয়ো কোন কোন ইভেন্টে অংশ নেবেন তাও জানান আসিস।
ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন সেলেসাওদের অন্যতম সেরা এ স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গেও তার বিদায়ী সংবর্ধনার আয়োজন চলছে বলে জানিয়েছেন তার ভাই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: