খেলা

রকেট ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ: শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে

রকেট ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ২৭৮ রানে অলআউট হয় লঙ্কানরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ওপেনার মায়ার ব্যক্তিগত ৩৪ রানে বিদায় নেয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে যান ক্রেইগ আরভিনও। মাসাকাদজাকে ব্যক্তিগত ৭৩ রানে আউট করেন গুনারত্নে।

এরপর ব্রেন্ডন টেইলরের ৩৮, সিকান্দার রাজার অপরাজিত ৮১ ও ম্যালকম ওয়ালারের ২৯ রানে ভর করে, নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে।

জবাব দিতে নেমে ভালো শুরু করে শ্রীলঙ্কাও। থারাঙ্গা ও মেন্ডিস দ্রুত ফিরে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কুশাল পেরেরা।

ম্যাথিউস ৪২, পেরেরা ৮০ ও চান্দিমাল ৩৪ রানে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। একপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন থিসারা পেরেরা। তবে, ব্যক্তিগত ৬৪ রানে পেরেরা আউট হলে ২৭৮ রানে থামে লঙ্কানদের ইনিংস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ