টানা উনত্রিশ ম্যাচ অপরাজিত থাকার পর এস্পানিওলের কাছে ১-০ ব্যবধানে হারের স্বাদ পেলো বার্সালোনা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অপক্ষাকৃত দুর্বল দলের কাছে হারে মেসির বার্সালোনা।
দারুন ছন্দে থাকা লিওনেল মেসিকে নিজ রুপে খেলতে দেখা যায়নি এ ম্যাচে। প্রথম থেকে মূল একাদশে ছিলেন না লুইস সুয়ারেজ। ম্যাচের ৬০তম মিনিটে কার্লোস আলেনকে বসিয়ে সুয়ারেজকে নামালেও শেষ রক্ষা হয়নি বার্সার।
ম্যাচ শেষের দুই মিনিট আগে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দা।
গত বছর আগস্টে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে সর্বশেষ হারের স্বাধ পেয়ে ছিলো কাতালান ক্লাবটি। আগামী সপ্তাহের ফিরতি লেগে ঘরের মাঠে নামবে টিম বার্সালোনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: