টানা তিন ম্যাচ পর কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লেগানেসের বিপক্ষে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার রাতে এস্তাদিও মিউনিসিপাল ডি বুতার্কুতে নিয়মিত একাদশের বাইরে একাদশ সাজায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য আক্রমণ চালালেও সফল হতে পারেনি কোন দল। ফলে গোল শুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৬৬তম মিনিটে মার্কোস লরেন্তরের মাথা ছুয়ে ক্রসবারে লাগা ফ্রি কিক থেকে গোল না হওয়ায় নিশ্চিত বিপদ থেকে বেচে যায় রিয়াল।
তবে গোলের সম্ভাবনা জাগিয়েও আর গোল না হওয়াতে ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ৮৯তম মিনিটে ক্রসবারের বাদিক থেকে এরনদেজের ক্রসে দারুন ভলিতে জয়সূচক গোলটি করে সমর্থকদের জয়ের উল্লাস উপহার দেন অ্যাসেনসিও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: