দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে একশ উইকেট নেয়ায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন রুবেল হোসেন। রুবেলের আগে পেস বোলার হিসেবে ৫০ ওভারের ম্যাচে একশ উইকেট নিয়েছেন কেবল মাশরাফি।
শুক্রবার সেই মাশরাফিই রুবেলের হাতে স্মারক তুলে দেন।
রকেট ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অনন্য এই মাইলফলক ছুঁয়েছিলেন রুবেল। সোমবার মিরপুরে পিটার মুর ও টেন্ডাই চাতারার উইকেট নিয়ে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করেছিলেন টাইগার পেসার। রেকর্ডের পাতায় নাম লেখানোয় শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রুবেলকে আলাদা করে অভিনন্দন জানান সতীর্থরা।
মাশরাফিদের সঙ্গে এ সময় মাঠে হাজির ছিলেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: