নিজ বাসায় বিশ্রামে আছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর সত্য নয়। এমনটাই দাবি করছেন পেলের মুখপাত্র।
শুক্রবার বেশ কয়েকটি নামকরা গনমাধ্যমে পেলের হাসপাতালে ভর্তির খবর বের হয়। ব্রাজিল গ্রেটের হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরুনোর ছবিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। তবে পেলের অসুস্থতার খবর ভুয়া বলে দাবি করেছেন তার মুখপাত্র।
রোববার লন্ডনের স্যাভয় হোটেলে তার সম্মানে দেয়া নৈশভোজে যোগ দেয়ার কথা ছিল ৭৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের।
তবে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ক্লান্তির কারণে বেঁহুশ হয়ে পড়ায় পেলে ডিনারে যোগ দেবেন না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: