অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। ইংল্যান্ড কানাডাকে হারানোয় লাল-সবুজদের শেষ আটে খেলা নিশ্চিত হয়েছে।
কোয়ার্টার ফাইনালে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। কুইন্সটাউনে ম্যাচটি হবে ২৬ জানুয়ারি। নামিবিয়া ও কানাডাকে হারিয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছিল সাইফ বাহিনী।
ইংলিশদের জয়ে সি-গ্রুপের রানার্সআপ হিসেবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে, ব্যাংকস ও জ্যাকসের শতকে কানাডাকে ২০২ রানে হারিয়েছে ইংল্যান্ড।
তিনটি জয়ের সুবাদে সি-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে খেলবে ইংলিশরা। ২৩ জানুয়ারির কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: