নিদহাস ত্রিদেশীয় সিরিজের সূচী প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী ৬ মার্চ মাঠে গড়াবে এ টি-টোয়েন্টি সিরিজ।
উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে ৮ মার্চ টিম ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৮ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টের। সবগুলো খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: