ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে দামি এলিট ক্রিকেটারদের তালিকায় আছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
এবারের আইপিএলে মার্কি প্লেয়ার হিসেবে নিলামে উঠবেন সাকিব। মোট ১৬ জন ক্রিকেটার আছেন এ তালিকায়। সাকিবের সঙ্গে আছেন স্টোকস, স্টার্ক, গেইল, পোলার্ড, যুবরাজ, অশ্বিন, গম্ভীর, ধাওয়ান, ম্যাক্সওয়েল, ডোয়েইন ব্রাভো, উইলিয়ামসন, ডুপ্লেসি, রুট, রাহানে ও হরভজন সিং।
সাত বছরের সম্পর্কের ইতি টেনে এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। তাই বেঙ্গালুরুতে ২৭-২৮ জানুয়ারি আইপিএলের নিলামে উঠবেন তিনি।
এদিকে, বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ১ কোটি রূপি ভিত্তিমূল্য নিয়ে সাকিবের পরেই আছেন মুস্তাফিজ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুস্তাফিজের দিকে চোখ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
টাইগার ওপেনার তামিম ইকবালও রয়েছেন নিলাম তালিকায়— তার ভিত্তিমূল্য ৫০ লাখ রূপি।