ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের ফিরতি লেগে ব্রিস্টল সিটিকে ৩-২ গোলে হারিয়েছে সিটিজেনরা।
নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচ জিতেছিল ম্যানসিটি। দ্বিতীয় লেগে লেরয় সানের প্রথমার্ধের গোল লিড এনে দেয় ইপিএল লিডারদের। বিরতির পরই সার্জিও আগুয়েরোর শটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যানসিটিকে সহজে জিততে দেয়নি ব্রিস্টল। দুই গোল হজমের পরও লড়েছে শেষ পর্যন্ত।
মারলন প্যাকের গোল ব্যবধান কমিয়ে ফেলে সিটির সঙ্গে। ইনজুরি টাইমে এডেন ফ্লিন্টের গোলে প্রায় ড্র হয়ে যাচ্ছিল ফিরতি লেগের ম্যাচটি।
তবে শেষ বাঁশির আগেই কেভিন ডি ব্রুইনার গোল জয় নিশ্চিত করে ম্যানসিটি। ৫-৩ অ্যাগ্রিগেটে ফাইনালে ওঠে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: