লেগানেসের কাছে ২-১ ব্যবধানে হেরে কোপা দেল রের কোয়াটার ফাইনালে হেরেছে রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে গোলে পিছিয়ে থাকার কারনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই দারুন খেলতে থাকে লেগানেস। ম্যাচের ৩১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হাভিন এরাসোর গোলে এগিয়ে যায় লেগানেস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে এসেই লুকাস ভাসকেসকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ফিরতি পাস থেকে গোল করেন বেনজেমা। তার গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বস্তি ফিরলেও তা স্থায়ি ছিলোনা বেশিক্ষন। ৫৫ মিনিটে স্বাগতিক গ্যালারি স্তব্দ করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার গাব্রিয়েলের দারুন হেডে গোল পায় লেগানেস।
এরপর আর গোল না হওয়াতে ২-১ ব্যবধানের হার নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শীষ্যরা।