ভারতের কাছে ১৩১ রানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর থেকে বিদায় নিলো বাংলাদেশ। আগামী ৩০ জানুয়ারি ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
টসে জিতে কুইন্সটাউনে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মাত্র ১৬ রানে ভারতের প্রথম উইকেট তুলে নেন রবিউল হক। এরপর শুবমান গিলের সঙ্গে অধিনায়ক পৃথ্বিশো কে নিয়ে করেন ৮৬ রানের জুটি।
পৃথ্বি ৪০ রান করে আউট হলেও, হার্ভিক দেশাইয়ের সঙ্গে গিল করেন ৭৬ রানের জুটি। তারপর অভিষেক শর্মার ব্যক্তিগত ৫০ রানের সুবাদে ভারত পায় ২৬৫ রানের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে কার্যকরী ইনিংস খেলত পারেনি বাংলাদেশ। ওপেনার পিনাক ঘোষের ৪৩, ও আফীফ হোসেনের ১৮ রানই ছিলো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। তাছাড়া তেমন কেউই ভারতের বোলিং তোপের মুখে দাঁড়াতে পারেনি।
ফলে ৪২ ওভার শেষে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে বিশ্বকাপের আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ।