খেলা

অস্ট্রেলিয়ান ওপেন: ফাইনালে রজার ফেদেরার

রজার ফেদেরার
রজার ফেদেরার

রেকর্ড সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রজার ফেদেরার। সুইস তারকা সামনে এখন রেকর্ড বিশ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। রোববারের ফাইনালে মারিন চিলিচের সঙ্গে খেলবেন পুরুষ এককের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী।

সেমিফাইনালে একপেশে লড়াইয়ে ৬-১, ৫-২ গেমে এগিয়ে ছিলেন ফেড এক্সপ্রেস। দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে জায়গা পাওয়া হিউং চুং পাত্তাই পাননি। বাঁ পায়ের চোটে শেষমেষ দ্বিতীয় সেটের মাঝপথেই সরে দাঁড়ান ২১ বছর বয়সী এই কোরিয়ান।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে এ পর্যন্ত একটিও সেট হারেননি গত আসরের চ্যাম্পিয়ন ফেদেরার। পাঁচ বছর বিরতির পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই আবারো গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন সুইস তারকা। রোববার ক্রোয়েট তারকা চিলিচকে হারালে রেকর্ড বিশ নম্বর গ্র্যান্ডস্ল্যাম ঘরে তুলবেন তিনি।

সবচেয়ে বেশি ৬টি অস্ট্রেলিয়ান ওপেন জেতা নোভাক জকোভিচকেও ছুঁয়ে ফেলবেন ৩৬ বছর বয়সী এ খেলোয়াড়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ