খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবি'র

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার নাইম হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে আছেন তিনি।

৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম ও ৮ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নাইমের। হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলপতি হিসেবে থাকবেন সাকিব।তার ডেপুটি মাহমুদুল্লাহ।

কিছুদিন আগেই দুজনকে নতুন দায়িত্ব দিয়েছে বোর্ড। সাকিব-মাহমুদুল্লাহর দলে অন্যরা হলেন তামিম, মুশফিক, ইমরুল, মুমিনুল, লিটন, মোসাদ্দেক, মিরাজ, তাইজুল, রুবেল, মুস্তাফিজ ও রাব্বি।

ত্রিদেশীয় সিরিজ শেষেই লঙ্কানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠে দুটি টেস্ট ছাড়া লঙ্কানদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিও খেলবেন সাকিবরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ