খেলা

আইপিএল: ২ কোটি রূপিতে হায়দরাবাদে সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের নিলামে ২ কোটি রূপিতে সাকিবকে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগের দুই আসরে সানরাইজার্সের হয়ে খেলেন টাইগার পেসার মুস্তাফিজ।

এদিকে, নিলামে বিক্রি হননি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।

বেঙ্গালুরুতে আইপিএলের একাদশ আসরের নিলাম চলছে। প্রথমদিনই নতুন দল পেয়েছেন সাকিব। টাইগার অলাউন্ডারকে দলে পেতে আগ্রহ দেখায় হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ১ কোটি রূপি ভিত্তিমূল্য থেকে সাকিবের দাম উঠে ২ কোটি রূপিতে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে কিনে নেয় হায়দরাবাদ।

সাত বছর কোলকাতা নাইটরাইডার্সে খেলার পর এ বছর সাকিবকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল।

এদিকে, সাকিব ছাড়া নিলামে থাকা বাকি ৫ বাংলাদেশি ক্রিকেটার-মুস্তাফিজ, তামিম, মাহমুদুল্লাহ, সাব্বির ও আবুল হাসান এখনো দল পাননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ