শ্রীলঙ্কার বিপক্ষে রকেট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
৪২ তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বল থামাতে গিয়ে, বেকায়দাভাবে পড়ে গিয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান সাকিব। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বিসিবির মেডিকেল রুমে। সেখান থেকে সাকিবকে ভর্তি করা হয় একটি বেসরকারী হাসপাতালে।
আঙ্গুলের চোটের কারণে ফাইনালে আর মাঠে নামতে পারেননি সাকিব। পুরোপুরি সেড়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
সেক্ষেত্রে ৩১ জানুয়ারী চট্টগ্রামে শুরু হওয়া প্রথম টেস্টে নাও খেলতে পারেন দেশসেরা এই অলরাউন্ডার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: