খেলা

স্প্যানিশ লিগ: ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেল রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই পেনাল্টিতে ৪-১ ব্যবধানে জিতেছে জিদানের শিষ্যরা। তবে বিশাল জয়ের পরও পয়েন্ট তালিকার চারেই আছে সাদা জার্সির দলটি।

টেবিলের তিনে থাকা ভ্যালেন্সিয়া পাত্তা পায়নি মাদ্রিদের কাছে। ম্যাচের প্রথমার্ধেই দুবার রিয়ালকে পেনাল্টি উপহার দেয় স্বাগতিকরা। দুবারই লক্ষ্যভেদ করেন রোনালদো। লিগ ও জাতীয় দল মিলে শততম পেনাল্টি গোলের রেডর্ড করেন তিনি।

বিরতির পর স্যান্টি মিনার কল্যাণে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। তবে হার এড়ানোর মতো আর কিছু করতে পারেনি তারা। শেষদিকে মারসেলো ও টনি ক্রুসের দুই গোলে হেসেখেলে জিতে রিয়াল। এ জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে জিদানের দল।

২১ ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে তিনে ভ্যালেন্সিয়া। দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৩। আর সবার ধরাছোঁয়ার বাইরে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ