তিন লাতিন আমেরিকান তারকার গোলে ফরাসি লিগে বিশাল জয় পেল প্যারিস সেইন্ট জার্মেই। নেইমার, কাভানি ও দি মারিয়ার শটে মঁপেলিয়েরকে ৪-০ গোলে হারিয়েছে লিগের শীর্ষ দলটি।
নিজেদের মাঠে শুরুতেই প্যারিসের ক্লাবটিকে এগিয়ে নেন এডিনসন কাভানি। উরুগুইয়ান তারকার গোলের পর লিড বাড়ানোর দায়িত্ব নেন নেইমার। পেনাল্টি থেকে গোল করে বিরতির আগেই লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান সেনসেশন।
দ্বিতীয়ার্ধে গোলদাতার খাতায় নাম লেখান আর্জেন্টাইন তারকা দি মারিয়া। শেষদিকে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেন নেইমার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
লিগের ২৩ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অটুট পিএসজি। দুইয়ে থাকা লিঁওর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এগারো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: