খেলা

ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ম স্থানের জন্য খেলবে বাংলাদেশ— প্লে-অফে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে সাইফ বাহিনী। ৩১ জানুয়ারি ৫ম স্থান নির্ধারণী ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এদিকে, টুর্নামেন্টের প্লেট ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

কুইন্সটাউনে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় লাল-সবুজরা। ব্যাঙ্কস ৭৪ ও ব্রুক ৬৬ রান করলেও, অন্যরা বড় স্কোর গড়তে পারেনি। জুনিয়র টাইগারদের বোলিংয়ে ২১৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। তিনটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আফিফ হাসান। কাজী অনিক নেন দুটি।

জবাবে সাইফ-আফিফের ফিফটিতে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সাইফ ৫৯ আর আফিফ ৭১ রান করেন। ৫ম স্থান পেতে ৩১ জানুয়ারি প্রোটিয়া যুবাদের হারাতে হবে সাইফদের। বাংলাদেশের কাছে হারায় ৭ম স্থানের জন্য খেলবে ইংল্যান্ড। ৩০ জানুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ