অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত— সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
ভারত-পাকিস্তানের ম্যাচ আগের থেকে ক্রিকেটীয় উত্তাপের আভাস দিলেও ম্যাচে তার ছিটেফোঁটাও ছিল না। মঙ্গলবার প্রথমে টস জিতে ব্যাটিং করতে নামে ভারত। উদ্বোধনি জুটি থেকে আসে ৮৯ রান।
শুবমান গিল করেন সেঞ্চুরির, অপর প্রান্তে পৃথ্বী শ করেন ৪১ আর মনজ কারালা করেন ৪৭ রান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ভারিত করে ২৭২ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ভারতীয় বোলিং তোপের সাম্নে দাড়তেই পারেনি তারা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান ছিলো ১৮।
মাত্র ২৯ ওভার ৩ বলে ৬৯ রানে অলআউট হয়ে হারের স্বাধ নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ৩ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: