ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পিচের জন্য কিউরেটর গামিনি ডি সিলভাকে কারণ দর্শাতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফাইনালের উইকেটের ব্যাপারে লঙ্কান শিবিরে তিনি তথ্য পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিসিবি জানিয়েছে, অভিযোগের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থান নেয়া হবে।
ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় উইকেট ব্যাটিং সহায়ক হলেও, টাইগাররা নামলে রান তোলা কঠিন হয়ে যায়। আবার এই পিচেই লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩২০ রান তুলেছিল বাংলাদেশ। তাই পিচের এমন আকাশ-পাতাল পরিবর্তনের কারণ জানতে চেয়েছে বিসিবি।
এদিকে, ফাইনালে শ্রীলঙ্কাকেই সম্ভাব্য প্রতিপক্ষ ধরে, সিরিজ শুরুর আগেই মিরপুর স্টেডিয়াম থেকে গামিনিকে সরানোর দাবি জানিয়েছিল জাতীয় দল।
এর আগে বিপিএলে বাজে পিচ তৈরি করায় গামিনির দিকে অভিযোগের তীর ছুঁড়েছিলেন তামিম। এর জন্য পরে তামিমকেই উল্টো শাস্তি দিয়েছিল বিসিবি।