উমরাহ পালন করতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা—মঙ্গলবার রাতে পরিবার নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে কোনো ওয়ানডে না থাকায় ছুটিতে আছেন তিনি।
সৌদি আরবে ৫ দিন থাকবেন মাশরাফি। উমরাহ শেষে ৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন। অনেকদিন ধরেই টেস্ট খেলতে চাচ্ছেন মাশরাফি। একাধিক চোট নিয়ে ওয়ানডে খেলা চালিয়ে গেলেও, লঙ্গার ভার্সনে তাকে খেলানোর ঝুঁকি নিতে চায় না বোর্ড।
গত বছর হুট করে তাকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরানোর পর, বিশ ওভারের ম্যাচেও আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি।
ফলে হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও দুই টি-টোয়েন্টিতে ম্যাশকে পাবেন না টাইগারভক্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: