রেনেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মত ফরাসি লিগ কাপের ফাইনালে পিএসজি। এ আসরের আগের চার বারেরই শিরোপা জিতেছে দলটি।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম তিন গোলই আসে পি,এস,জির থমাস মেনিয়ের, মারকুইনোস ও জিওভানি লো সেলসোর সুবাদে। মাচের ৫৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলো নেইমাররা। তবে শেষের দিকে দুই গোল শোধ করে রেনে।
তবে এ গোল আটকাতে পারেনি পি,এস,জি এর জয় রথ। ফাইনালে পঞ্চম শিরোপার লড়াইয়ে মোনাকোর বিপক্ষে নামবে ফরাসি ক্লাবটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: