শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৩৭৪ রানে ৪ উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করে স্বাগতিকরা। আগের দিনে ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল আজ মাত্র এক রান যোগ করে হেরাথের বলে মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি।
আর ২৪ রানের জন্য ডাবল সেঞ্চুরির স্বাদ নিতে পারলেন না মুমিনুল। এর পড়ে মোসাদ্দেক ৮ ও মিরাজ ২০ রানে রান আউটের শিকার হলেও এক প্রান্তে দলের ব্যাটিং আগলে রাখেন অধিনায়ক মাহমুদুল্লাহ। পরে টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন তিনি।
শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ১৩৪ বলে ২ ছক্কা ও ৭ চারে এ ইনিংস সাজান তিনি। এছাড়া সানজামুল ২৪, তাইজুল ১ ও মোস্তাফিজ ৮ রান করেন।
লঙ্কানদের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লাকমল ও হেরাথ। এছাড়া সান্দাকান দুটি ও পেরেরা একটি উইকেট নেন।