ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিন আফ্রিকা ১৩৪ রান করতে ৫ উইকেট হারায়। সেখান থেকে ১১২ রান করে দলকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক ডুপ্লেসি। এছাড়া ডি কক ৩৪ ও ক্রিস মরিসের ৩৭ রানে, ভারতকে ২৭০ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রোটিয়ারা। জবাবে দিতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলো ভারত।
৩৩ রানে প্রথম ও ৬৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হলেও, তৃতীয় উইকেটে কোহলি ও রাহানের ১৮৯ রানের জুটিতে এগিয়ে যায় ভারত। দলীয় ২৫৬ রানের মাথায় রাহানে আউট হলেও, তিনি করেন ৭৯ রান।
এরপর ১১৯ বলে ১০ চারে করেন ক্যারিয়ারের ৩৩ তম সেঞ্চুরি হাকিয়ে কোহলি আউট হলে, ধোনি ও পান্ডীয়ার ব্যাটে জয় পায় ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: