মৌসুমের মাঝপথে ব্যাপক রদবদল হলো আর্সেনালে। সানচেজ, ওয়ালকট, চেম্বারলেইন, জিরুর মতো চিরচেনা খেলোয়াড়রা অন্য ক্লাবে পাড়ি জমিয়েছেন। তবে ২০২১ সাল পর্যন্ত গানার হয়েই থাকছেন মেসুত ওজিল।
সম্প্রতি আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জার্মান মিডফিল্ডার। অনেকদিন ধরেই নতুন চুক্তিটি ঝুলে ছিল। তবে একঝাঁক পুরোনো খেলোয়াড়ের রদবদলের পর আর্সেনাল না ছাড়ার সিদ্ধান্ত নেন ওজিল।
চুক্তি নবায়নের ফলে আর্সেনালের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেছেন তিনি। ১ লাখ ৪০ হাজার ইউরো থেকে ওজিলের সাপ্তাহিক বেতন বেড়ে হয়েছে ৩ লাখ ৫০ হাজার ইউরো।
এদিকে, অলিভিয়ের জিরুর সুবিধার কথা ভেবে তাকে লন্ডনের ক্লাব চেলসিতে রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন গানার বস ওয়েঙ্গার। কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন জিরু।
আর সম্প্রতি গানার শিবিরে যোগ দিয়েছেন পিয়েরে এমরিক অবামেয়াং ও হেনরিখ মিখিতারিয়ান।