খেলা

স্প্যানিশ লিগ: ড্র করলো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

মৌসুমে বাজে ফুটবলই খেলে যাচ্ছে রিয়াল মাদ্রিদ— স্প্যানিশ লিগের তলানিতে থাকা লেভান্তের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ এ ড্র করেছে জিদানের দল। মৌসুমে এটি রিয়ালের ষষ্ঠ ড্র। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে মাদ্রিদের ক্লাবটি চার নম্বরে।

লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী চতুর্থ স্থান থেকে দুই এক ধাপ ওপরে ওঠারও কোনো লক্ষণ দেখাচ্ছে না রিয়াল মাদ্রিদ। লেভান্তের মাঠে প্রায় জিতে যাওয়া ম্যাচেই তাই পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সার্জিও রামোসের উদ্বোধনী গোলে শুরুতে লিড পাওয়া রিয়ালের বিপক্ষে বিরতির আগেই সমতা আনেন এমানুয়েল বোয়েটাং। ৮১ মিনিটে ইস্কোর শটে আবারো এগিয়ে যায় মাদ্রিদের এলিট ক্লাবটি।

তবে খেলা শেষের ঠিক আগে ৮৯ মিনিটে পাজ্জিনির গোলে এক পয়েন্ট নিশ্চিত করে তালিকার সতেরোতে থাকা লেভান্তে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ