খেলা

চট্টগ্রাম টেস্ট: জোড়া সেঞ্চুরি মমিনুলের

মমিনুল
মমিনুল

প্রথম ইনিংসে খেলেছেন ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস। সেই তৃপ্তিতে ডুবে না গিয়ে মমিনুল দ্বিতীয় ইনিংসেও উপহার দিলেন আরেকটি দারুণ সেঞ্চুরি। গড়লেন নতুন ইতিহাস। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন এক টেস্টে জোড়া সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন মমিনুল। করলেন রোববার শেষ দিনেও।

১৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন মমিনুল। দিনের শুরু থেকেই খেলেছেন দুর্দান্ত। লাঞ্চে গিয়েছিলেন ৭০ রানে। দ্বিতীয় সেশনের মাঝামাঝি তিন অঙ্কের স্কোর স্পর্শ করেন ১৫৪ বলে। ২৬ টেস্টে ৬ষ্ঠ সেঞ্চুরি।

জোড়া সেঞ্চুরি তো ছিলোই না, বাংলাদেশের হয়ে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটির কীর্তি আগে ছিলো কেবল ছয়টি। করেছেন চারজন।

জোড়া সেঞ্চুরির অনন্য কীর্তির আগেই মমিনুল উঠেছেন আরো একটি উচ্চতায়। এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম করেছিলেন ২৩১ রান। এবার দ্বিতীয় ইনিংসে ৫৬ রানের সময়ই মমিনুল ছাড়িয়ে যান তামিমকে।

এক টেস্টে দুইশর বেশি রান আগেও একবার করেছেন মমিনুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ