বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম।
মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে প্রথম পুত্র সন্তান সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলোতে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট আইকন মুশফিকের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মুশফিকের বাবা মাহবুব হামিদ বলেন, তার নাতি দেখতে মুশফিকের মতোই হয়েছে— পরিবারের সবাই খুব খুশি। এখনো নাম ঠিক করা হয়নি।
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: