বাংলাদেশ সফরে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কান ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুসের।
ত্রিদেশীয় সিরিজ জয় ও টেস্টে ড্রয়ের পর লঙ্কান দল ফুরফুরে মেজাজে থাকলেও সংগে ছিলেন না ম্যাথুস। হ্যামস্টিং ইনজুরির পর দেশে ফিরে গেছেন তিনি।
টিম ম্যানেজমেন্টের আশা ছিলো বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টয়েন্টি সিরিজে দলের হয়ে খেলবেন ম্যাথুস। তবে সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগাতে বাংলাদেশ সফরে আর ফিরছেন না তিনি।
সেক্ষেত্রে থিসারা পেরারাকেই লংকান অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। এদিকে, টানা তিনবার হ্যামস্টিংয়ের সমস্যার কারণে সফর থেকে ছিটকে গেছেন ম্যাথুস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: