নবম বারের মতো জার্মান কাপের সেমিফাইনালে উঠলো বায়ার্ন মিউনিখ। তৃতীয় বিভাগের দল প্যাডারবর্নের জালে ৬টি গোল করে জিতেছে বাভারিয়ানরা।
নিজেদের মাঠে মিউনিখের ক্লাবটির কাছে অসহায় আত্মসমর্পণ করে প্যাডারবর্ন। কিংসলে কোমানের গোলে উদ্বোধনের পর, একে একে গোলদাতার খাতায় নাম লেখান রবার্ট লেভানদস্কি, জশুয়া কিমিচ, কোরেটিন তোলিসো ও আরিয়েন রোবেন।
এর মধ্যে রোবেন শেষের দুটি গোল করেন। প্যাডারবর্নের সঙ্গে চারবারের মোকাবেলায় প্রতিবারই তাদের চারটি বা এর বেশি গোলে হারিয়েছে বায়ার্ন।
এদিকে, জার্মান কাপের আরেক ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার লেভারকুসেন। তবে অতিরিক্ত সময় পর্যন্ত খেলা টেনে নিয়ে শেষমেষ ৪-২ গোলে জিতে শেষ চারে উঠে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: