খেলা

সোশোর বিপক্ষে জয় পেল সেইন্ট জার্মেই

সেইন্ট জার্মেই
সেইন্ট জার্মেই

দি মারিয়ার হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের শেষ আটে উঠলো প্যারিস সেইন্ট জার্মেই। সোশোর বিপক্ষে ৪-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি।

সবশেষ ২০১০ সালে ক্লাব পর্যায়ে হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন দি মারিয়া। সেবার পর্তুগিজ লিগে বেনফিকার হয়ে তিন গোলের কীর্তি দেখিয়েছিলেন তিনি।

খেলা শুরুর এক মিনিট না পেরুতেই এমবাপের ক্রসে হেড করে পিএসজিকে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা। যদিও কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে সোশো। বিরতির আগেই পিএসজিকে বিপদ থেকে বাঁচান এডিনসন কাভানি।

দ্বিতীয়ার্ধে ১২ গজ দূর থেকে গোল করার পর— আরেক অ্যাটাকে কাভানির শট ফিরে এলে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করে নেন দি মারিয়া।

শেষদিকে গোলরক্ষক কেভিন ট্র্যাপ লাল কার্ড পেলে— ডিফেন্ডার দানি আলভেস শেষ কয়েক সেকেন্ডের জন্য পিএসজির গোলপোস্ট পাহারা দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ