সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ১৭ রানে জিতে জিম্বাবুইয়ানদের হোয়াইটওয়াশ করলো আফগানরা। এর ফলে আফগানিস্তানের টি-টোয়েন্টি র্যাং কিংয়ে আটে ওঠাও নিশ্চিত হয়েছে।
টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত উইকেট হারালেও বিশের ওপর স্কোর গড়েন কারিম সাদিক, আসগার স্ট্যানিকজাই ও নাজিবুল্লাহ জাদরান। আর মোহাম্মদ নাবী ২৬ বলে ৪৫ রানের ঝড় তোলেন।
জবাবে মাসাকাদজার ২৯, সিকান্দার রাজার ৪০ ও বার্লের ৩০ রান স্বত্ত্বেও হাতে বল না থাকায় ৫ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
এর আগের দিন—প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুইয়ানরা হেরেছিল ৫ উইকেটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: