বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট আগামীকাল (বৃহস্পতিবার)— মিরপুরে স্পিনসহায়ক উইকেট হতে পারে বলে ধারণা দুই দলের। শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রাম টেস্টের আগেও স্পিনবান্ধব উইকেট হবে বলেই আভাস পাওয়া গেছিল। তবে ৫ দিনের খেলায় দুই দলের স্পিনাররা তেমন কোনো সুবিধা পাননি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষদিন পর্যন্ত ব্যাটসম্যানদেরই রাজত্ব চলেছে।
শেষদিনেও উইকেট থেকে কোনো টার্ন না পাওয়ায় চট্টগ্রামের পিচ নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন লঙ্কানদের কোচ হাথুরুসিংহে। আইসিসিও চট্টগ্রাম টেস্টের উইকেটকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ফলে মিরপুরের উইকেট কেমন হবে তাই এখন দুদলের ভাবনার মূল বিষয়। স্পিনসহায়ক উইকেট বিবেচনায় অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে সাব্বির রহমানকে দেখা যেতে পারে একাদশে।
আর চোটে আক্রান্ত সাকিবের অভাব পূরণের চেষ্টায় দলে নেয়া হতে পারে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে।