খেলা

রাজ্জাকের জোড়া আঘাত, দিশেহারা শ্রীলঙ্কা

রাজ্জাক
রাজ্জাক

দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরেই ম্যাজিক দেখাতে শুরু করেছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ব্রেক থ্রু এনে দেয়ার পর ২৮তম ওভারে বোলিংয়ে এসে হানলেন জোড়া আঘাত।

ওভারের প্রথম বলে দানুশকা গুনাথিলাকার (১৩) দেয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক।

৯৬ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে শ্রীলঙ্কা। এর মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার কুশল মেন্ডিস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬০ রানে ব্যাট করছেন তিনি।

বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড হয়ে যান করুনারত্নে (৩)।

এরপর ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। এমন সময় মঞ্চে আসেন তাইজুল। তার ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।

এ টেস্ট জিতলে কিংবা ড্র করলে প্রথমবারের মত টেস্ট র্যাং কিংয়ে ৮ নম্বরে ওঠার সুযোগ আছে টাইগারদের সামনে। শের-ই-বাংলার ঘূর্ণি উইকেটে ৩ স্পিনার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

৩৫ বছর বয়সী রাজ্জাকের সঙ্গে ঘূর্ণি আক্রমণে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী মিরাজ। একমাত্র পেসার হিসেবে আছেন 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান।

একাদশে আরও সুযোগ পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। চোখের সমস্যা কাটিয়ে এই সিরিজেই দলে ফিরেছিলেন মোসাদ্দেক।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করে করায় (একটি অপরাজিত) তাকে আর সুযোগ দেওয়া হয়নি। এছাড়া বাকী সব কম্বিনেশন একই আছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ