ভারতের মাটিতে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ— দুই দেশের বোর্ডের আলোচনার পর ভারতীয় বোর্ডের সহযোগিতা পেলে চূড়ান্ত হবে সিরিজের ভেন্যু। জুনের প্রথম সপ্তাহে আফগানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে লাল-সবুজরা।
যদিও নিরাপত্তার অভাবে আফগানিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ হয় না। তাই হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে আফগানরা। বাংলাদেশের সঙ্গে ম্যাচগুলোও সেখানে আয়োজন করতে চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
তবে এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি তারা। ১৪ জুন আফগানদের টেস্ট অভিষেক হবে ভারতের মাটিতে। তাই জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ভারতেই আয়োজনের কথা ভাবছে এসিবি।
সেক্ষেত্রে উত্তরখন্ডের দেহরাদুন স্টেডিয়াম হবে আফগানদের সেকেন্ড হোম ভেন্যু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: