খেলা

ঢাকা টেস্ট: শ্রীলঙ্কার কাছে ২১৫ রানে হারলো বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

তিন দিনেই শেষ হলো ঢাকা টেস্ট— শ্রীলঙ্কার কাছে ২১৫ রানে হারলো বাংলাদেশ। এর ফলে দুই টেস্টের সিরিজও ১-০ তে হাতছাড়া করলো স্বাগতিকরা।

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ দল। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে ১২৩ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহর দল। স্বাগতিক ব্যাটসম্যানদের লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি। মুমিনুল-মুশফিক ছাড়া বিশের ওপর রান করতে পারেননি কেউ।

দিনের প্রথম সেশনে ২২৬ রানে থেমেছিল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানে আটকে ফেলেছিলেন রাজ্জাক-তাইজুল-মুস্তাফিজরা।

তবে বোলারদের সাফল্য ভেস্তে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর খেলায় ফেরাটা বাংলাদেশের জন্য কঠিন ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ