খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক ও নতুন পাঁচ মুখ এবং অভিজ্ঞ সাত ক্রিকেটারের বাদ পড়া। ইনজুরি কাটিয়ে অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান আবার ফিরেছেন দলে।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল, লিটন, নাসির, মিরাজ, শফিউল মুমিনুল ও তাসকিন এ সাত ক্রিকেটার। তাদের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, আরিফুল হক, আবু জাহেদ রাহী। খুলনা টাইটান্সকে গেল বিপিএল এর সেরা চারে তোলার পেছনে গুরুত্বপুর্ণ ভূমিকা ছিল এ তিন জনের।

এদের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতানো মেহেদী হাসান এবং রাজশাহী কিংসের হয়ে দারুন খেলা জাকির হোসেন। টেস্ট ও ওয়ানডে সিরিজে দলের সঙ্গে না থাকা সৌম্য সরকারও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।

এছাড়া দুবছর পর জাতীয় দলে ফিরেছেন ২০১৬ বিশ্বকাপে খেলা আবু হায়দার রনি। এছাড়া দলে আছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, মোস্তাফিজ, রুবেল ও সাইফুদ্দিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ