খেলা

স্প্যানিশ লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে স্প্যানিশ লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে জিদানের দল। এ জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৬।

চলতি মৌসুমে লা লিগায় ভালো সময় যাচ্ছিল না রোনালদোর। তবে দুর্বল সোসিয়েদাদের জালে তিনবার বল জড়িয়ে ফর্মে ফিরলেন সি আর স্যাভেন। লা লিগায় এটি পতুর্গিজ উইঙ্গারের তেত্রিশ নম্বর হ্যাটট্রিক। আর রিয়ালের জার্সি গায়ে তেতাল্লিশ নম্বর। রোনালদো ছাড়া রিয়ালের হয়ে অন্য গোল দুটি করেছেন লুকাস ভাসকেস ও টনি ক্রুস।

লিগ শিরোপার দৌঁড় থেকে রিয়াল ছিটকে গেছে বললেই চলে। কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে তারা। মৌসুমে জিদানের শিষ্যদের শেষ আশা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা। বুধবার নেইমার-কাভানির পিএসজির বিপক্ষে রিয়ালের ম্যাচ। তার আগে বড় এই জয়ে রোনালদোরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ